শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা ও প্রদর্শনী হয়।
‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে’- এই স্লোগানে মতবিনিময় সভার আয়োজন করে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কারিগরি সহায়তা দেয় ইউএনডিপি বাংলাদেশ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের শাজাহানপুর উপজেলার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম,খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,ইউপি প্রশাসনিক কর্মকর্তা জানে আলম খোকন,কম্পিউটার অপারেটর সাবিহা সুলতানা,ইউপি সদস্য আব্দুল মজিদ,মোস্তফা কামাল,মহিলা সদস্য ছালমা বেগম প্রমুখ।
এছাড়াও সভায় সমাজের বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় এই প্রকল্প বাস্তবায়ন করছে।





