নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে নাজমুল হুদা (১৭) নামে এক কিশোরকে মুক্তিপনের জন্য অপহরণ করে বগুড়ায় নিয়ে আসে দুই অপহরনকারী।

গত (২৪ জুন) মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জোর করে নাজমুল হুদাকে মাইক্রোবাসে তুলে বগুড়ার শাকপালায় নিয়ে আসে শাজাহান আলী ও জিহাদ প্রামাণিক নামে দুই অপহরণকারী। এ সময় তারা ওই কিশোরের বাবাবে ফোন করে ৫ লাখ টাকা দাবী করলে তিনি ৫ হাজার টাকা বিকাশ নম্বরের মাধ্যমে পাঠিয়ে দেয়। অপহরণকারীরা আরও টাকা না দিলে হত্যার হুমকী দেয়া কিশোরের বাবাকে। এসময় ওই কিশোরের বাবা মোঃ আনার আলী ঘটনার বিবরণ দিয়ে পরদিন বুধবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে।

এ অবস্থায় বগুড়া র্যাব ১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই দুই অপহরণকারী বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় তারা অবস্থান করছে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক জানিয়েছেন, ”র্যাব ১২ এর একটি বিশেষ দল কৌশলে গত ২৬ জুন বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টা দিকে ওই দুই অপহরণকারীকে শাকপালা ওভার ব্রীজের পাশ থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, তিনটি সিম ও নগদ ২১০টা পাওয়া গেছে।”

তিনি আরও জানান,“নাজমুল হুদা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোঃ আনার আলীর ছেলে। বর্তমানের তারা ঢাকা জেলার আশুলিয়া থানার আউটপাড়া এলাকায় একটি ভাড়ায় বসবাসে করে।” গ্রেপ্তারকৃতরা বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর মধ্যপাড়া গ্রামের পিতা মৃত লোকমান আলীর ছেলে মোঃ শাজাহান আলী(৬৫)ও একই গ্রামের পিতাঃ মোঃ বাদশা মিয়ার ছেলে জিহাদ প্রামানিক (২১)। তাদেরকে ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।





