নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মহিলা কলেজের হলরুমে শেরপুর পৌর ছাত্রদলের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।¡ শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসির ওয়াহিদ প্রান্ত এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি ও সিনিঃ যুগ্ন-আহ্বায়ক মিনহাজ মিথুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, তৃণমূলই ছাত্রদলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি যোগ্য, দক্ষ ও সক্রিয় নেতৃত্ব গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তা এম আর হাসান পলাশও সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সিনিঃ সহ-সভাপতি সানজাদ হোসেন,মাহবুব মুন্না, মশিউর রহমান, আহসান হাবিব, আযিযুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, শেরপুর পৌর ছাত্রদলের সামির হোসেন,সৈকত,নাহিদ হাসান, মনির খান, আব্দল্লাহ্ নোহাশ অপূর্ব, সৌরভ সহ শেরপুর পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





