নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে কলেজ ক্যাম্পাস ও আশপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, জনস্বার্থে সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য মুন্না ও রাহী, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, জাহিদ, রাফি, জাকিরুল (দপ্তর দায়িত্বে), সবুজ, হাসান ও নোমান।
এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহ্বায়ক জয় খান ও সদস্য সচিব ইমন হাসান, ভূগোল বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন রিফাত ও সদস্য সচিব আল ইমরান, রসায়ন বিভাগের আহ্বায়ক শাওন ও সদস্য সচিব রোমান, ডিগ্রি শাখার সদস্য সচিব সোহাগ হোসেন, ইন্টার শাখার আহ্বায়ক রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোজ ও সদস্য সচিব আশরাফুল, কলেজ ছাত্রদল নেতা আশিক অভি, রাতুল ও জিসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান, পিয়াস ও ছাত্রনেতা সাফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





