নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বুলু (৫০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
নিহত বুলু নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রামের উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে।
জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর যাবৎ বৈলগ্রামের উত্তরপাড়া একটি ওয়াক্তিয়া মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মত রোববার ভোরে বুলু ফজরের নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। রাস্তার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকা পানিতে পা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুয়াজ্জিন বুলুর। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





