শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) মুক্তিযোদ্ধা স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
মাঝিড়া ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনছুর রহমান মোখলেস ইউনিয়ন সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,আবু শাহিন সানি,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আজাদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,বিএনপি নেতা শাজাহান আলী,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাহার আলী,সাংগঠনিক সম্পাদক আবু জাফর সহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।





