শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জামুন্না যুব একতা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামুন্না স্কুল মাঠে ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আজাহার আলী রাজার সভাপতিত্বে ও যুবদলের নেতা আব্দুল রউফ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,সহ সভাপতি মোজাফফর রহমান,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা মজনু,আড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি বাদশা আলম,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন,উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু,বিএনপির নেতা রফিকুল ইসলাম,রেজাউল সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বামুনিয়া একতা ক্লাব ১-০ গোলে কাহালু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বামুনিয়া দল চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে বিজয়ী দলের টিম ম্যানেজার এ্যাড. গোলাম মোস্তফা মজনু সহ খেলোয়ার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।





