শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান এই চাউল বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন।
পবিত্র রমজান মাসে এই চাউল পেয়ে ভীষন খুশী হয়েছে ইউনিয়নের অসচ্ছল ও দুস্থ পরিবারগুলো। এ সময় খাদ্য বিতরন ট্যাক অফিসার মোমিনুল ইসলাম,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল,ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল,আব্দুল বাছেদ রঞ্জু,সাইফুল ইসলাম,আলমগীর হোসেন সহ সদস্যগন উপস্থিত ছিলেন।





