নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাহজাহানপুরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ বাবলা মিয়া (৫০)নিজের জমিতে কৃষি কাজ করার সময় তার মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, ঘাস কাটার জন্য জমিতে গেলে সেখানে বজ্রপাতে সে গুরুত্ব আহত হয় পরে দুপুর ১২ টার দিকে স্থানীয় জনগণ তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার এসআই মোঃ শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মৃতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে, বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।





