শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, নগদ অর্থ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মাঝিড়া ছায়ানীড় বাগান বাড়িতে গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সাধারণ সম্পাদক আবু সাইদ মোল্লার সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি নজরুল ইসলাম পাতু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, শাজাহানপুর ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজী নূর, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, আজাদ, মোশাররফ হোসেন, রেজাউল হক, মশিউর রহমান রকি, এবং গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





