শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ফসলের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
উপজেলার উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন, সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ আগত কৃষকরা।
২০২৪-২৫ অর্থ বছরে উপজেলার ৩৩০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষকে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।





