শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে কাজলগৌড়ী যুব সমাজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে খরনা ইউনিয়ন কাজলগৌড়ী মাঠে ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার। বরেণ্য অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম।
খরনা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আজাহার আলী রাজা সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মেদ কলেজ’র প্রভাষক দেলোয়ার হোসেন দুদু,আড়িয়া ইউপি সদস্য বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু,
খরনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এনামুল করিম স্বপন,খরনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কাশেম,সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল আক্তারুজ্জামান প্রমুখ।
ভলিবল টুর্নামেন্টে ফাইনালে খেলায় মস্তকাসি একতা ক্লাব ২-০ পয়েন্টে শেরপুর ভলিবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।





