নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুরভী আক্তার (২১ মাস) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরভী আক্তার চেচুয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্বজনরা জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার পর বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল সুরভী। একপর্যায়ে সবার অগোচরে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন শিশুটি মারা গেছে বলে নিশ্চিত হন স্বজনরা।
ঘটনার খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।





