নিজস্ব প্রতিবেদকঃ ধর্ষণ, ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিষ্ফোরণেরসহ হাফ ডজন মামলার আসামি শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিন (৫২) শহরের কাটনারপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। এছাড়াও তিনি বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঝটিকা শাহিনের নামে ধর্ষণসহ আগের তিনটি মামলাসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিষ্ফোরণের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।





