বগুড়ার নন্দীগ্রামে ঈদ উপলক্ষে নগত অর্থ বিতরণ করলেন এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে দিন ব্যাপী (নন্দীগ্রাম-কাহালু) দুই উপজেলা থেকে আগত নিম্ন আয়ের উপকার ভোগী মানুষদের মাঝে নগত অর্থ বিতরণ করেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নদীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

শুক্রবার (২০শে মার্চ) সকাল থেকেই তার জন্মস্থান উপজেলার বুড়ইল গ্রামের নিজ বাড়িতে আগত নিম্ন আয়ের মানুষদের মাঝে তিনি উক্ত টাকা বিতরণ করেন। ঈদ উপলক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন গ্রামের বাড়িতে অবস্থান করছেন এমন খবর পেয়ে সকাল থেকে বাড়ির সামনে ভীড় জমান নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এমতাবস্থায় সবার সাথে তিনি সৌজন্য সাক্ষাত করেন এবং সাক্ষাত শেষে সবাইকে পর্যায়ক্রমে ২০০/৫০০/১০০০ টাকা করে নগত অর্থ প্রদান করেন, সেই সাথে নিজের জন্য এবং শহীদ জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া চান এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, স্বেচ্ছাসেবক দল নেতা কুরবান আলী, বিএনপি নেতা আব্দুর রহিম, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জ্বল, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহিন আলম সাজু, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ দলীয় নেতাকর্মী, পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।