দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর গ্রামে বাড়ীর জায়গা ঘিরতে গিয়ে প্রতিপক্ষ রবিউল ইসলাম গংরা প্রতিবন্ধী মোছাঃ ফাতেমা বেগম (৬) ও তার মা মোছাঃ নাজমা খাতুন (২৫) কে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে আহত করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের দিপু ইসলাম এর প্রতিবন্ধী কন্যা মোছাঃ ফাতেমা বেগম কে একই গ্রামের শফিকুল ইসলাম এর পুত্র টুটুল (৩২) ও মৃত উমর আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম (৪০) এর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় সেই জায়গা মোছাঃ নাজমা খাতুন ঘিরতে গেলে প্রতিপক্ষরা নাজমা খাতুন ও তার প্রতিবন্ধী কন্যাকে মারপিট করে আহত করেন। আহত অবস্থায় ফুলবাড়ী থানায় গেলে ফুলবাড়ী থানা পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
আহত অবস্থায় মা ও মেয়েকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দিপুর ইসলাম জানান, মা মেয়ে সুস্থ্য হলে প্রতিপক্ষ রবিউল ইসলাম ও টুটুল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





