শিবগঞ্জে জামায়াতের শীত উপহার বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীত উপহার বিতরণ করা হয়েছে।

১১ জানুয়ারী শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আছার উদ্দিনের সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ আ.ন.ম আলমগীর হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য, মাওঃ মোফাজ্জল হক, বগুড়া জেলা ইউনিট সদস্য ও শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।

শিবগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি মাওঃ আলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওঃ শাহ আলম মাষ্টার, সাদেকুর রহমান, মাওঃ শামসুল আলম, শামসুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আব্দুল জাব্বার, মাওঃ খোরশেদ আলম, মাওঃ আহসান হাবিব, ইউনুস আলী, মাসুদ কাজী, ঠিকাদার মোঃ ফারুক হোসাইন মেম্বার, সাদ্দাম হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *