শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সাজাপুর পশ্চিম পাড়া মসজিদের নামে ব্যাংক একাউন্টে গচ্ছিত রাখা ১১ লাখ ৮৬ হাজার টাকা সভাপতি স্বাক্ষর জাল করে আত্মসাতের অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক বিরুদ্ধে।আত্মসাৎকারি মনিরুজ্জামান মানিক উপজেলা সাজাপুর পশ্চিম পাড়া গ্রামের মোস্তাফিজার রহমান ছেলে।
শুক্রবার (১০জানুয়ারি) বাদ জুম্মা বিষয়টি জানাজানি হলে মুসুল্লিদের তোপের মুখে পড়েন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। এ সময় তিনি স্বীকার করেন ব্যাংক থেকে উত্তোলন করা ১০ লাখ ৩৪ হাজার টাকা তার কাছে জমা আছেন।আগামী মাসে তিনি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় এলাকাবাসী জানান বিগত আওয়ামী লীগের ক্ষমতা দাপুটে মানিক বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে চাকুরী নেন পরবর্তীতে সাজাপুর মসজিদে সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।
এ বিষয়ে মসজিদে সভাপতি ও খতিব মাওলানা আহম্মদ আলী জানান, মসজিদে বার্ষিক আয় ব্যয়ের হিসাবে জন্য ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করলে টাকা আত্মসাৎ বিষয়টি জানা যায়। মসজিদের টাকা গচ্ছিত রাখতে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ নামে ব্যাংক হিসাব খোলা হয়েছিল। মসজিদে বিভিন্ন খরচ জন্য ৩টি চেকে ৬৫হাজার টাকা উত্তোলনে জন্য সাধারণ সম্পাদক মানিক কাছে চেকের পাতা স্বাক্ষর দিয়ে ছিলাম। কিন্তু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ২০২৪ সালের বিভিন্ন সময় আমার স্বাক্ষর জাল করে ১১লাখ ৮৬ হাজার টাকা উত্তোলন করছে।
গতকাল বিষয়টি জানার পর জুম্মা নামাজ শেষে সাধারণ সম্পাদক মানিক সবার সামনে টাকা উত্তোলন বিষয়টি স্বীকার করেন।





