নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় ট্রাকের চাপায় ইব্রাহিম নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার নিশ্চিন্তপুর শেখপারা এলাকায় এঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম (২৭) পৌরসভার শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। এসময় বাইপাস সড়কে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়।
এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





