শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বাদ আসর উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী যদি আগামীদিনে ক্ষমতায় যায় তাহলে গণতন্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করবে। ফ্যাসিস্টরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সাংবাদিক সমাজ সহ সবাইকে সতর্ক থাকতে হবে। হলুদ সাংবাদিকতা প্রতিহত করে মানবিক সাংবাদিক হওয়ার আহবান জানান তিনি।
উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক,উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক সহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমূখ।





