নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকসহ দুইজন এবং ৫জন ওয়ারেন্টভুক্তসহ মোট ৭জন আসামীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারিরা হলেন, উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে সুজন (৩৫) ও লালমিয়ার ছেলে বায়জিদ (৩৮) এবং ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্টপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মো, ফারুক হোসেন, মোহাম্মদ আলীর ছেলে মো, আব্দুল মজিদ, আলী আজগরের ছেলে মো, বুলবুল, মজিবুর রহমানের ছেলে মো, আব্দুল হান্নান, বাহার উদ্দিনের ছেলে মো, মোকলেছার।

সোমবার (২রা মার্চ) রাত ১১টার সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের দিক-নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন ও এসআই রাজিবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার চকরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা সহ মাদক কারবারি সুজন ও বায়জিদ কে গ্রেফতার করেন এবং একই রাতে গুলিয়া কৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের জিআর ওয়ারেন্ট মুলে ফারুক, মজিদ, বুলবুল, হান্নান ও মোকলেছার রহমানকে গ্রেফতার করেন।

তথ্যটি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ইয়াবা সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং জিআর ওয়ারেন্ট মূলে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।





