বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে একটি বেকারী কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করেছে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (১২ মে) বগুড়া জেলার গাবতলি উপজেলার কাগইল এলাকায় স্বর্না বেকারী এন্ড ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং কার্যক্রম চালায়। উক্ত যৌথ দল পর্যবেক্ষণের সময় খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ব্যাপক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য দেখে। এ সময় ভোক্তা অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, সাধারণ সম্পাদক ক্যাব এবং জেলা পুলিশের একটি চৌকস টীম। এ কারখানাটি পর্যবেক্ষণ করেন।





