দিনাজপুর প্রতিনিধিঃ ২০০৮ সালে দিনাজপুরের ফুলবাড়ী কোল ষ্টোরেজ (হিমাগার) প্রতিষ্ঠানটি তৈরি করার সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির মালিক কয়েক দফায় ঋণ নেন প্রায় ৩৭ কোটি টাকা।

এরপর থেকে টাকা পরিশোধ না করে টাল বাহানা শুরু করেন ওই মালিক ডাঃ মোঃ মিজানুর রহমান, আজিজুর রহমান চৌধুরী ও মোঃ কামরুল আলম। এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে টাকা আদায়ের লক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখা যুগ্ন জেলা জজ প্রথম ও অর্থ ঋন আদালত দিনাজপুর অর্থ ঋণ আদায় আইন ২০০৩ এর (৩০) ৪ ধারা মতে ২য় বার নিলাম বিজ্ঞপ্তি প্রদান করেন।

ঋণ গ্রহণের সময় দুই একর ৮ শতাংশ জমি কাগজে- উল্লেখের পাশাপাশি মেশিনারিজ এর বিবরণ হিসেবে যন্ত্রপাতি, সরঞ্জামাদি ও খুচরা যন্ত্রাংশ মেশিন প্রস্তুতকারি প্রতিষ্ঠান থেকে ক্রয় মূল্য দেখান এক লাখ ৯১ হাজার ৯৯ টাকা। স্থায়ী মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান আইটেম ডিজেল জেনারেটর মূল ২৫ লাখ টাকা, ইলেক্ট্রিক সাব স্টেশনের মূল্য ১৭ লাখ, কন্ডেনার একটি কার্বণ স্টিল পাই এন্ড পাই ফিটিং এর মূল্য ১৭ লাখ ৯৯ হাজার ৬শ টাকা এবং বিদেশী কুলিং ক্ষমতা সম্পূর্ণ সরঞ্জামাদির মূল ৩৫ লাখ টাকা উল্লেখ্য করেছেন কোল ষ্টোরেজ নিলামকারী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখা।

গত পহেলা জুলাই ব্যাংক নিলাম বিজ্ঞপ্তি দিলে কোল ষ্টোরেজ এর স্বত্তাধীকারী ডা: মিজানুর রহমান উচ্চ আদালতে মামলা করে ৬ মাসের জন্য স্থগিত করে দেন। এ বিষয়ে ফুলবাড়ী কোল ষ্টোরেজ লিঃ এর স্বত্তাধীকারী ডা: মিজানুর রহমান এর সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

কোল ষ্টোরেজ ম্যানেজার মোঃ সাদাকাত আলী জানিয়েছেন, “ব্যাংকের পাওনার বিষয়ে কোল ষ্টোরেজ এর মালিক উচ্চ আদালতে মামলা করে ৬ মাসের জন্য নিলাম কার্যক্রম স্থগিত করেছেন বলে জানতে পারি।”

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক এ্যাডভোকেট মোস্তফা রেজওয়ান নবী সরকার বলেন, “অর্থ আদালতে মামলা হয়েছে নিলাম বিজ্ঞপ্তি ও দেওয়া হয়েছে টাকা আদায়ের জন্য।”





