নিজস্ব প্রতিবেদকঃ জমি নিয়ে বিরোধের পাশাপাশি চাঁদা না পাওয়ায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে ব্যবসায়ী আল আমিনকে পিটিয়ে হত্যা করে ভাড়া করা কিশোর গ্যাং।

এ ঘটনায় অভিযোগ করেন আল আমিনের স্ত্রী সালমা বেগমসহ পরিবারের সদস্যরা। আল আমিন বগুড়া শহরের ছহির উদ্দিন নিউ মার্কেটে চুড়ি ফিতার ব্যবসা করতেন।
গত ২৮ জুলাই সোমবার সকালে ভাদাইকান্দি গ্রামে আল আমিনকে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত করলে তাকে ভর্তি করা হয় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় গত শনিরবার রাতে আল আমিন মারা যান ওই হাসপাতালে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম। মামলায় অভিযোগ করা জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যার হুমকি দেয়া হয় আগেই। একই সাথে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় কিন্তু তার ওপর হামলা করে ছিনিয়ে নেয়া হয় দেড় লাখ টাকা। কেন তার কাছে এত টাকা ছিলো এ প্রশ্বের জবাবে আল আমিনের প্রতিবেশি জাহিদ হাসান বলেন,“ ব্যবসার জন্য নেয়া লোনের কিস্তি শোধ করার জন্য ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিলো আল আমিন সম্ভবত এ তথ্য চাঁদাবাজরা আগেই জেনে যায় সে কারনে প্রকাশ্যেই তার ওপর হামলা করে দূবৃত্তরা ।

নিহত আল আমিনের স্ত্রী সালমা বেগম স্থানীন গনমাধ্যম কর্মিদের জানান, অবৈধভাবে তাদের জমি দখলেন জন্য হামলা ও মারপিট করলে প্রায় এক বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ মামলাটি প্রত্যাহারের জন্য আল আমিন ও তার পরিবারের সদস্যদের বেশ কিছুদিন ধরেই চাপ দেয়া হচ্ছিলো। এক পর্যায়ে মামলার খরচের ২ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা এবং প্রকাশ্যেই ঘোষনা করে টাকা না দিলে তাকে হত্যা করা হবে। অভিযোগ করা হয়েছে আল অমিন মামলা প্রত্যাহার ও ২ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তাকে লোহার রড ও হকিষ্টিক দিয়ে তাকে মারপিট করে। এতে তার একটি হাত ভেংগে যায়। গুরুতর আহত অবস্থায় প্রায় এক সপ্তাহ চিকিৎসা নেয়ার পর শনিবার তার মৃত্যু হয়।
অবৈধভাবে তাদের জমি দখলেন জন্য হামলা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের ১৩ জনের নাম উল্লেখ করে ১৭ জনের নামে মামলা করেছে নিহতের পরিবার।





