শাজাহানপুর থেকে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন শাজাহানপুর উপজেলা বিএনপি।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের কার্যালয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

উপজেলা বিএনপির মনোনয়নপত্র উত্তোলন সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন,পৌর বিএনপির নেতা আব্দুর রহিম পিন্টু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরআগে সকালে গাবতলি উপজেলায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আরেকটি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জানা গেছে,বগুড়া-০৭ (গাবতলী ও শাজাহানপুর) উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে।