শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদ্রাসায় ৭ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজবৃক্ষ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত আমি বাংলাদেশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাগর হোসেন সোহাগের সঞ্চালনায় এবং শাজাহানপুর প্রতিদিনের সম্পাদক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সোহেল রানা, বীরগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সোহান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোতাসিম বিল্লাহ, তত্ত্বাবধায়ক সজিব আহম্মেদ, কোষাধ্যক্ষ আরাফাত হোসেনসহ আব্দুল আহাদ, আতিকুল, বাদল, সোহাগ, রাব্বি হাসান, শাওন, হাবিব প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে আম, জাম, পেয়ারা, কাঁঠালসহ নানা প্রজাতির প্রায় ৭ শতাধিক ফলজবৃক্ষ বিতরণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাগর হোসেন সোহাগ জানান, এর আগে আরও দুটি প্রতিষ্ঠানে প্রায় এক হাজার গাছ বিতরণ করা হয়েছে। আজকের কর্মসূচির মাধ্যমে সর্বমোট তিনটি প্রতিষ্ঠানে দুই হাজারের মতো গাছ বিতরণ সম্পন্ন হলো।





