শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ এবং দেশব্যাপী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, প্রভাস চন্দ্র সরকার ও উর্মী তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বাদশা আলম, দেলোয়ার হোসেন, রেজাউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন ঘোষণার পর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।





