বগুড়ার শেরপুরে গোল্ডেন এ প্লাস না পেয়ে সুমাইয়ার আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল গোল্ডেন এ প্লাস না পাওয়ার আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ মাদ্রাসা পাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ এলাকার মাদ্রাসা পাড়া গ্রামের মোঃ আব্দুল বারীর মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুন তার নিজ বাড়ীতে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পর সুমাইয়া জানতে পারে তার জিপিএ-৫ হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তার মা। পরে পরিবারের অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়ার ৪ দশমিক ৭৩ নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তির্ণ হয়।

পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল ও কলেজের গণিত বিভাগের সহকারী শিক্ষক পরিতোষ দেবনাথ জানিয়েছেন, সুমাইয়া খাতুন এ বছর “এ-গ্রেড” পেয়ে মূল্যায়ন পরীক্ষায় উত্তির্ণ হয়। তবে তার সাথে থাকা অনেক সহপাঠী বোর্ড পরীক্ষায় (এসএসসি) জিপিএ ৫ পেয়ে উত্তির্ণ হয়। কিন্ত সে না পাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফলাফলের কারণে মানসিক চাপে পড়ে সে আত্মহত্যা করেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *