শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত আমি বাংলাদেশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাজাপুর ফুলতলা কামিল মাদরাসা মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, খরনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়ারেছুল মোস্তফা আল আতিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, শ্রমিক নেতা আফতাব হোসেন ও আব্দুল বারী আপেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জিকুরুল্লার।





