শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও শতাধিক চারা বিতরণ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের (এএসএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) আশেকপুর চকজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী…





