বগুড়ায় আগাম শীতের সবজি চারা উৎপাদনে খ্যাতি
নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুরে উন্নত মানের আগাম শীতকালীন সবজি চারা উৎপাদন করে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন নার্সারি চাষিরা। উপজেলার শাহনগর, বড়পাথার, কামারপাড়া, চাঁদপুরসহ পাঁচটি গ্রামে গড়ে উঠেছে চার শতাধিক সবজি চারার নার্সারি। এসব নার্সারিতে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা উৎপাদন হচ্ছে। স্থানীয়ভাবে এসব এলাকা এখন ‘চারা গ্রাম’ নামে পরিচিত। এখানকার উৎপাদিত চারা দেশের…





