শাজাহানপুরে ডোমিনো স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ডোমিনো স্কুল বাংলাদেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী নয়মাইলে ডোমিনো স্কুলে আয়োজনে স্কুলের প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারঃ) ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আশরাফ আলী সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক ছিলেন ন্যাশনাল সীডস্ কোম্পানি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,আড়িয়া ইউপি সদস্য বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ,শফিকুল ইসলাম শফিক,বিএনপি নেতা তোরাব হোসেন প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *