বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

উদ্বোধনকালে আবু হাসান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব।

৭ম ম্যাচে মোকামতলা উপজেলা ছাত্রদল ও সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল পরস্পরের মুখোমুখি হয়। ম্যাচকে ঘিরে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ঝিনুক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সান্জাদ, সোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, অভী আহমেদ, যুগ্ম সম্পাদক সম্রাট, দপ্তর সম্পাদক সোহান রহমান, সাংস্কৃতিক সম্পাদক ওহাব রিয়াজ, ক্রীড়া সম্পাদক সাগর হোসেন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, মোকামতলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।