শাজাহানপুরে ভলিবল টুর্নামেণ্টের ফাইনাল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে হরিণগাড়ী নিউ স্টার ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল গতকাল রোববার বিকালে হরিণগাড়ী ফসল শূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে কাহালু উপজেলার এম.এফ.সি ক্লাবকে ৩-০ গেমে পরাজিত করে শাজাহানপুর উপজেলার কালুদাস নিউ স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ফজলুল হক উজ্জল। প্রভাষক দেলোয়ার হোসেনে দুদু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল করিম স্বাপন, ইউপি সদস্য জাহিদুর রহমান, আড়িয়া ইউপি সদস্য বিএনপি নেতা তাজুল ইসলাম। সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল আলীম, ছাত্রদল নেতা আশিকুর রহমান, শুভ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *