নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া, ১৫ জুন ২০২৬: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত “নতুন কুড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতার মেয়েদের একক ব্যাডমিন্টন ইভেন্টে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করায় ফাতিহা রিজভীকে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ফাতিহা রিজভীর হাতে সনদপত্র তুলে দেন মোঃ তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতিহা রিজভীর এই সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাকে উৎসাহিত করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের খেলাধুলায় অংশগ্রহণ দেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাতিহা রিজভীর এই অর্জন বগুড়া জেলার পাশাপাশি পুরো রাজশাহী বিভাগের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তার সাফল্যে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে ফাতিহা রিজভী ভবিষ্যতে দেশের ব্যাডমিন্টন অঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবেন।





