বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় এসে সিটি করপোরেশনসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেছেন তারেক রহমান। এরপর এক এক করে বগুড়ার উন্নয়নমূলক প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন।
সোমবার (২০, এপ্রিল) ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে বেলা ১১টা দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফর সঙ্গীরা আসেন বগুড়ায়। এ সময় সাথে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাঃ জোবায়দা রহমান।
বিএনপি আয়োজিত বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জুলাই সনদের প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন করা হবে। কিন্তু একটি রাজনৈতিক দল সংসদে ও সংদের বাইরে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে বাঁধা দেয়ার চেষ্টা করেছ। তবে কোন বাঁধায় বিএনপিকে দূর্বল করতে পারবে না যদি জনগণ পাশে থাকে। বিএনপি নির্বাচনে দেয়া ইশতেহারে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইতোমধ্যে প্রতিশ্রুতি জনগণের কাছে পৌছে দিয়েছে বিএনপি। আগামী ৫ বছর ৪ কোটি পরিবারের কাছে ফ্যামালি কার্ড পৌছে দেয়া হবে।
ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, অবহেলিত এ বগুড়াকে নতুন করে সাজানো হবে। উত্তরবেঙ্গর মানুষের যোগাযোগ সুবিধা নিশ্চিতে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেললাইন বাস্তবায়ন, কৃষি পণ্য বিদেশে রপ্তানীর জন্য বিমান বন্দর চালু ও কৃষি ও চিকিৎসা বিভাগসহ নানা বিষয় নিয়ে শুরু হবে বগুড়া বিশ্ববিদ্যালয়ের কাজ। আর এসব উন্নয়ন খুব দ্রুত সময়ে শুরু করা হবে। জনগণকে সব সময় বিএনপির পাশে থাকার আহ্বান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকাল ৬টার দিকে ঢাকার গুলশানের নিজ বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার সার্কিট হাউসে পৌছান বেলা ১১ টায়। তিনি প্রথমে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন ও একই সাথে বিচারিক সেবা ডিজিটাল ব্যবস্থাপনায় যুক্ত করতে “ই-বেইলবন্ড” কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি পৌরসভায় নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন।
এরপর তিনি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক নিবাস গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন। গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের চৌকিরদহ খাল খনন কর্মসূচি শেষে শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি “জিয়া বাড়ি” পরিদর্শন করেন। সেখান থেকে বিকালে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। এর আগে বগুড়া প্রেস ক্লাবের নবনির্মিত ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদ পুনঃনির্মান কাজের উদ্বোধন করেন।
জনসভা শেষ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফর সঙ্গী।





