বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আজ সোমবার পৌনে তিনটার দিকে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করছেন। মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতূন। হেলালুজ্জানান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা -ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়ন পত্রে খালেদা জিয়া তার আঙ্গুলের ছাপ দিয়েছেন বলেও জানান তিনি।





