বগুড়া- ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা।
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হায়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।