বগুড়ার শাজাহানপুরে কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আড়িয়া…





