দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নির্বাচন প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ হাসান ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র নির্ধারণ, কেন্দ্র…





