সাবেক অতিরিক্ত ডিআইজি ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

বগুড়া প্রতিনিধিঃ সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপির সম্পদ ও সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে বগুড়ার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ খবরের সত্যতা নিশ্চিত করে জানাই আদালত বগুড়া থাকা এবং নারায়ণগঞ্জে এই দম্পতির নামে থাকা সব সম্পদ এবং সম্পত্তি দেখভাল করার জন্য তিন জেলার ডিসিকে রিসিভার নিয়োগ করেছে। একই সাথে এই তিন জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীদেরও দায়িত্ব দেয়া হয়েছে ক্রোক করা সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও দেখভাল করার জন্য।

দুদকের একজন কর্মকর্তা জানান, সাবেক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানের একপর্যায়ে জানা যায় ওই তিন জেলায় এই দম্পতির বিপুল সম্পদ ও সম্পত্তি রয়েছে।

ইতিমধ্যে হামিদুল আলমকে প্রতারণার একটি মামলায় গত সোমবার  বগুড়ার একটি আদালত কারাগারে পাঠিয়েছে।  তার স্ত্রীর নামেও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।