বগুড়ায় এনসিপির সম্মেলন স্থলে ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্মেলন স্থলে ককটেল বিস্ফোরিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকালে বগুড়া জেলা পরিষদ চত্তরে এনসিপির সমন্বয় সভা চলার সময় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে । এ সময় মঞ্চে এনসিপি মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের সমন্বয়কারী সারজিস আলমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলা পরিষদ অডিটোরিয়ামে সভা চলার সময় দূর্বত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে তবে বিস্ফোরিত হয় একটি। এ বিস্ফোরণে কেউ আহত হয়নি।

বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় উদ্ধোধনে আসা এনসিপি নেতারা সম্মেলন শেষে বাহিরে আসার পর সারজিস আলম অভিযোগ করে বলেন,“দেশে আওয়ামীলীগের যেসব দোসর অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করেছে তারাই এ ঘটনা ঘটিয়েছে”। এ প্রসঙ্গে তিনি নিরাপত্তা ব্যবস্থার দূবলর্তার বিষয়টিও উল্লেখ করেন। পরে এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা ও সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সাতমাথার দিকে যান।

সম্মেলনে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও যুগ্ম মুখ্য সংগঠন সাকিব মাহাদি।