বগুড়ায় ফয়জুল উলুম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার চকলোকমান ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। ফয়জুল উলুম মাদ্রাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম…





