শাজাহানপুরে বর্ষবরণে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: সারা দেশের মতো বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলা বিএনপি। ২দিন ব্যাপী বৈশাখী মেলা প্রথম দিন সকাল ১০টায় মাঝিড়া স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের…





