শাজাহানপুরে খরনা ইউনিয়নে কৃষক সমাবেশ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার টেঙ্গামাগুরে খরনা ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রনি। শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহবায়ক…

আরও পড়ুন

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া

অনলাইন ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দিয়েছেন ওই জেলার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। আর গ্রাম পুলিশের চাকরি ২০তম গ্রেডে উন্নীত করার পাশাপাশি জাতীয়করণের প্রস্তাব দিয়েছেন মানিকগঞ্জের ডিসি ড. মানোয়ার হোসেন মোল্লা ও সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম। মাঠ প্রশাসনের এ ধরনের অন্তত সাড়ে ৩০০ প্রস্তাব নিয়ে…

আরও পড়ুন

বসন্তে নবরুপে পলাশ ফুল

নিজস্ব প্রতিবেদক :বসন্তকাল আসতেই প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠছে। এমনকি আমাদের দেশের নানা প্রান্তে বিশেষভাবে দেখা যায় পলাশ ফুলের সোনালী রূপ। পলাশ ফুল, যা “অগ্নিপালাশ” নামেও পরিচিত। উজ্জ্বল লাল বা কমলা রঙের ফুলগুলো এই সময়ের প্রধান চিহ্ন হয়ে ওঠে। বসন্তের প্রথম মাসে এই ফুলটি ফুটে ওঠে এবং পুরো প্রকৃতিকে রাঙিয়ে তোলে। বসন্তে পলাশ ফুলের…

আরও পড়ুন

শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার রাতে সংগঠন কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা আয়োজিত পরিবহন শ্রমিক নেতাদের সাথে মত বিনিময় সভা শহর সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারী আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তর‌্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল…

আরও পড়ুন

তারুণ্যের উৎসবে জেমস

বিনোদন রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। ১১ তারিখ শুরু হয়ে এটি শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপনী চমক হিসেবে থাকছেন জেমস ও তার দল। জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল…

আরও পড়ুন

ভাসমান বরফ থেকে ১৩৯ জেলেকে উদ্ধার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ওখোটস্ক সাগরের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাসমান বিশাল বরফখণ্ড থেকে আটকে পড়া ১৩৯ জন জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। ব্র্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল যে, প্রায় ৩০০ জন জেলে সেখানে আটকা পড়েছেন এবং তাদের…

আরও পড়ুন

‘আয়নাঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় তিনটি স্পট পরিদর্শন করেন তিনি। ‘আয়নাঘর’ নামে পরিচিত এই স্পটগুলো আগে ‘নির্যাতন সেল’ এবং ‘গোপন কারাগার’ হিসেবে ব্যবহৃত হতো। রাজধানীর তিনটি স্পটে ‘আয়নাঘর’ পরিদর্শন…

আরও পড়ুন

বগুড়ায় মাছ-মিষ্টিতে জমজমাট পোড়াদহ মেলা

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামকস্থানে চারশ বছর আগে থেকে সন্ন্যাসী পূজা উপলক্ষে ইছামতী নদীর তীর ঘেঁষে ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য এই পোড়াদহ মেলা বসে। একদিনের মেলা হলেও এর রেশ থাকে বেশ কয়েকদিন। বাংলার বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার এই মেলা অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারি বুধবার বগুড়ার…

আরও পড়ুন

বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল। বুধবার ফাইনালে তারা বীট মডেল স্কুলকে ১০ উইকেটে পরাজিত করে। শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে বীট মডেল স্কুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বগুড়া পুলিশ লাইন্স স্কুলের বোলারদের আগ্রাসী বোলিংয়ে ২৭ ওভার ১ বলে মাত্র…

আরও পড়ুন

বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্কঃ বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে শিবগঞ্জের মোকামতলায় সোনাতলাগামী রাস্তার বাবুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার সিদাই এলাকার আলমগীর হোসেন(৩৪), ইউসুবপুর এলাকার আহসান হাবিব(৪২) এবং সিদাই এলাকার আনোয়ার হোসেন(৩৫)।…

আরও পড়ুন