শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম দুদুর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক ও সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম,জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শ্রমিকদল নেতা বাবলু মণ্ডল প্রমুখ।

ফাইনালে সোহরাওয়ার্দী হাউজ চ্যাম্পিয়ন এবং শেরেবাংলা হাউজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ১০ম শ্রেণির ইউসুফ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় একই শ্রেণির পাভেল।