ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৯তম অ্যালামনাই পুনর্মিলনী ১২ ডিসেম্বর টিএসসি প্রাঙ্গণে
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ১৯তম দ্বিবার্ষিক পুনর্মিলনী। এ বছরের ১২ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলা হিসেবে এই পুনর্মিলনীকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে থাকবে…





