দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় রবিবার একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেগু শহরে পাহাড়ে আগুন নেভানোর সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল, যখন দেশটি গত মাসেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছিল। সরকারিভাবে প্রকাশিত তথ্য মতে, ওই দাবানলে…





