বগুড়ায় পুলিশের সহযোগিতায় আদালতের হাজতখানায় নারীর সঙ্গে আসামি তুফান সরকার
নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আলোচিত তুফান সরকারকে আদালতের নারী হাজতখানায় পরিবারের পাঁচ সদস্যের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় আদালত পুলিশের সহকারি টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এঘটনা ঘটে। তুফান সরকার বগুড়া শহর যুব শ্রমিকলীগের সাবেক সাধারন সস্পাদক। তিনি বগুড়া শহরের চকসুত্রাপুর…





