বগুড়ার শিবগঞ্জে এনসিপি নেতা জাহাঙ্গীর আলমের আমরণ অনশন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে কৃষকদের ন্যায্য অধিকার ও সার সংকটকে কেন্দ্র করে এনসিপি নেতা জাহাঙ্গীর আলম আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার বিকেল থেকে তিনি উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অবস্থান নেন। অনশনস্থলে বক্তব্য দিতে গিয়ে এনসিপি’র শিবগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, “সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার ও কৃত্রিম সংকট…

আরও পড়ুন

শিশুদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি বিনোদন কেন্দ্র ভূমিকা রাখে- দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনা ও বাস্তবায়নে কুসুমকলি উপজেলা প্রশাসন শিশু পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। গত রবিবার ফুলবাড়ী উপজেলা চত্বরে বিকেল সাড়ে ৫ টায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটার মধ্য দিয়ে নবনির্মিত এই শিশু পার্কের শুভ উদ্বোধন করেন।…

আরও পড়ুন

বগুড়ায় গ্রেপ্তার হলেন রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী

বগুড়া প্রতিনিধিঃ রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই লিংকন চৌধুরীকে গোপন অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ৩টার দিকে বগুড়া মহাসড়কে দেবীগঞ্জগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়। রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা,…

আরও পড়ুন

অস্কারজয়ী ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড আর নেই

বিনোদনে ডেস্ক: অস্কারজয়ী ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড আর নেই। শনিবার ৮৮ বছর বয়সী এই নাট্যকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার এজেন্সি। টম স্টপার্ড ১৯৯৮ সালের চলচ্চিত্র ‘শেক্সপিয়ার ইন লাভ’-এর চিত্রনাট্যের জন্য অস্কার জিতেছিলেন। তিনি প্রথম জনপ্রিয়তা পান ‘রোজেনক্রান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন অ্যার ডেড’ নাটকের মাধ্যমে, যা শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-এর ছায়ায় লেখা। এদিকে স্টপার্ডের এজেন্সি তার মৃত্যুর খবর…

আরও পড়ুন

সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ

খেলাধুলা ডেস্ক: বিপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে এক যুগ পর। আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে নিলাম। প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে তোলা হয় মোহাম্মদ নাঈম শেখকে। জাতীয় দলের এই তারকা ব্যাটার ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। যার ভিত্তিমূল্য শুরু হয় ৫০ লাখ টাকা থেকে। দফায় দফায় বিডের পর নাঈম শেখকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস।…

আরও পড়ুন

প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে তুরস্কের ‘বায়রাক্টর কিজিলেলমা’ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার (৩০ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা ইতিহাস তৈরি করেছে। পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানও মানুষবিহীন যুদ্ধবিমান ‘কিজিলেলমা’র সঙ্গে উড়েছিল। এগুলো কিজিলেলমার…

আরও পড়ুন

বগুড়ার শিবগঞ্জে রুপালী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে রুপালী ব্যাংক পিএলসি’র নতুন মাত্রায় ব্যবসায়িক কার্যক্রমের পথচলা শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা সদরের মন্ডল মার্কেটের ২য় তলায়এ নতুন ব্যবসায়িক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। তিনি বলেন, রুপালী ব্যাংক গত ৫৩ বছর ধরে গ্রাহকদের…

আরও পড়ুন

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে হত্যা করলো স্বামী

আব্দুল বারিকঃ বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন স্বামী কর্তৃক স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৯শে নভেম্বর (শনিবার) বিকাল ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এই ঘটনা ঘটে। উক্ত গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৫০) (মানসিক রোগী) স্ত্রী তিন সন্তানের জননী মোর্শেদা বেগম (৪৫) কে নিজ হাতে কুড়াল…

আরও পড়ুন

শাজাহানপুরে বিএনপির আয়োজনে সনাতনী ফুটবল টুর্নামেন্ট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ‘সনাতনী ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। অনুষ্ঠানে আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও…

আরও পড়ুন

বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় সমাজে নারীর প্রতি সহিংসতা রোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোকামতলা বন্দর এলাকায় এনজিও পল্লীশ্রীর হোপ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। “সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল বা অনলাইন সহিংসতা বন্ধ করতে সবাই…

আরও পড়ুন